বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে ২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টার পর হাইনানের কিউনহাইতে বোয়াও স্টেট গেস্ট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এদিকে, চীনের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার পর বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা।

হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াং, বোয়াও ফোরাম এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুনও বক্তব্য রাখবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102