রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

রাজধানীতে রিকশার গতিরোধ করার জন্য বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

রাজধানীর সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা জন্য নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে রিকশার গতিরোধ করার জন্য বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’। কোনো রিকশা যখন এ ট্র্যাপার পার হতে যাবে তখন লোহার খাঁজে চাকা আটকে যাবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে এ ট্র্যাপার বসানো হয়েছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে প্রাথমিক পর্যায়ে যদি এটি কার্যকর প্রমাণিত হয়, তাহলে পর্যায়ক্রমে ঢাকার অন্য সড়কেও এ ট্র্যাপার বসানো হবে।

এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আপাতত পরীক্ষামূলকভাবে ট্র্যাপারগুলো স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102