বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে; আওয়ামী লীগের চামড়া তুলে নিবো আমরা; আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, গড়িমসি চলবে না; খুনি লীগের আস্তানা, এই বাংলায় হবে না; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেয়।

গত রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

এ নিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা। আজ জুমার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে কয়েকটি সংগঠন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102