বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

অস্ট্রিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডের বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান।

স্থানীয় সময় মঙ্গলবার ভিয়েনায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং কার্যালয় হফবার্গ প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

ভিয়েনার বাংলাদেশ মিশন জানায়, অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রদূত তৌফিক হাসান। রাষ্ট্রদূত প্রেসিডেন্টর কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে অস্ট্রিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করার পর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক মত বিনিময় হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102