বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

রাজধানী ঢাকার বনানী এলাকার চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী পোশাকশ্রমিক। নিহতের নাম মিনারা আক্তার এবং আহত সুমাইয়া আক্তার। সুমাইয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (১০ মার্চ) সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তা পারাপারের সময় ওই পোশাকশ্রমিক দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার পর থেকে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

বিক্ষোভের কারণে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এতে বনানী এক্সপ্রেসওয়ে এবং গুলশান এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনে অংশ নেয়া শ্রমিকরা দুইটি গার্মেন্টসের কর্মী।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য গাড়ি ডাইভারশন করা হচ্ছে। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে চালানো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102