রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলো সোনার দাম সালমান শাহর আকাশচুম্বী জনপ্রিয়তা ও কালজয়ী প্রভাবের নেপথ্যে বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

যেখানে মব সেখানেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

গত সাত-আট মাসে যত মব হয়েছে এর সব তথ্য সরকারের কাছে আছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এখন থেকে যে যেখানে ‘মব’ করবে তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

রোববার (৯ মার্চ) আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, দেশে যেই ঘটনা এখন চলছে এর সাথে জড়িতরা যে ধর্ম, মত বা পথের হোক না কেন কেউ ছাড় পাবে না। সরকার এতদিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

মবসহ যেসব ঘটনা এখন চলছে তা যাতে মিডিয়ায় সঠিকভাবে উপস্থাপন করা হয় সেজন্য মিডিয়ার স্টেকহোল্ডারদের সাথে শীঘ্রই বৈঠক করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

মানুষের কাছে যেন কোনোভাবেই ভুল সংবাদ প্রচার না হয় সে বিষয়ে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102