বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

রাজধানীতে ব্যবসায়ীর উপর হামলা, চোখ বেঁধে রগ কাটল দুর্বৃত্তরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

রাজধানীর শান্তিবাগে মুদি ব্যবসায়ী রুহুল আমিনকে(৫৫) এলোপাতাড়ি কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৯ মার্চ) ভোরে নাগরীর শূয়র পানির পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি শাহজাহানপুরে ভাড়া থাকেন। ৮/ক শান্তিবাগে তার একটি মুদি দোকান রয়েছে।

আহত রুহুল আমিনের শ্যালক আমানুল্লাহ জানানভোর ৬টার দিকে অজ্ঞাত পরিচয়ের ২ থেকে ৩ জন দুর্বৃত্ত দোকানে এসে চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে দুই হাতের রগ কেটে দেয় এবং পায়ে ও বুকে আঘাত করে গুরুতর আহত করে রুহুল আমিনকে।

আমানুল্লাহ আরও জানিয়েছেনরুহুল বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানানসকালের দিকে রক্তাক্ত জখম অবস্থায় মুদি ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102