বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

নির্মাণাধীন মেট্রোরেলের স্টেশন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পড়ে নাঈম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সকাল পৌনে ছয়টার দিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর দুপুর পৌনে ১২টা দিকে তার মৃত্যু হয়।

নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী নাজমুল জানান, ভোরে মতিঝিলের কমলাপুর এলাকায় মেট্রোরেল স্টেশনের নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় নাঈম অসাবধানতাবসত মেট্রোরেলের নির্মাণাধীন ওপরের অংশ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে মারা যান নাঈম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102