মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ ও ধন্যবাদ-কৃতজ্ঞতার অনুষ্ঠান সম্পূর্ণ
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়   । সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং)
শপথ গ্রহণ ও ধন্যবাদ-কৃতজ্ঞতার অনুষ্ঠানে সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজের সভাপতিত্বে ঢাকার পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং গেস্ট অব অনার হিসাবে সদ্য বিদায়ী চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মি. নির্মল রোজারিও, প্রেসিডেন্ট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন; মি. পংকজ গিলবার্ট কস্তা, চেয়ারম্যান কাককো; মি. বাবু মার্কুস গমেজ, এক্সেকিউটিভ মেম্বার, ওয়ার্ল্ড এ্যালায়েন্স অব ওয়াইএমসিএ; তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ,  সিস্টার জ্যাকুলিন লুইসা গমেজ, আরএনডিএম, প্রিন্সিপ্যাল, গ্রীণ হেরাল্ড ইন্টা. স্কুল।
এ সময়ে সদ্য বিদায়ী কর্মকর্তাসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, যুব কমিটি, নারী কমিটিসহ প্রায় দেড় হাজার শুভকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102