রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
কমলো সোনার দাম সালমান শাহর আকাশচুম্বী জনপ্রিয়তা ও কালজয়ী প্রভাবের নেপথ্যে বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ, ট্রলার আটক দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

ফকিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাফেজ তাকরিমের মৃত্যু।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

ফকিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাফেজ তাকরিমের মৃত্যু।

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩০ পারা কুরআনে হাফেজ মো. তাকরিম শেখ (২০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তিনি নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হাফেজ তাকরিম শেখ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে।

হাফেজ তাকরিম ভবনা দালিখ মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ শেষ করে পাগড়ী গ্রহণ করেন।

নিহতের পরিবার জানায়, বিকাল ৪টার দিকে তিনি ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক শকে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকরিম শেখকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102