বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

রামপালে মহিলা কলেজে বৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন কৃষিবিদ শামীম। 

মোঃ মাসুম শেখ,(মোংলা,রামপাল)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
রামপালে মহিলা কলেজে বৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন কৃষিবিদ শামীম। 
বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও সুন্দরবন মহিলা কলেজের ২৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবন মহিলা কলেজ(ভাগা) এর আয়োজনে কলেজ চত্বরে দুই দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও মেধাবী ছাত্রীদের হাতে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বৃত্তির নগদ অর্থ তুলে দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আয়েশা সিদ্দিকা মানী, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর সামিউল হক সামী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদিরসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কৃষিবিদ শামীমুর রহমানের আর্থিক সহায়তায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ২২ জন গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102