সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

রাখালগাছিতে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ অনুষ্ঠান।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

রাখালগাছিতে গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ অনুষ্ঠান।

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং UN DP এর সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ এবং ‘ভিডিও প্রদর্শনী’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হল রুমে দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইলিয়াস খান।

বাগেরহাট সদর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মনিরুল হক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা গ্রাম আদালত ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি সচিব সরোয়ার হোসেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক শেখ সেলিম উদ্দিন, খান গোলজার হোসেন, রাখালগাছি ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মোঃ আরিফ শেখ’সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ব্যবসায়ী, সমাজ সেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মশালায় বাগেরহাট সদর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মনিরুল হক সরদার গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ভিডিও প্রদর্শনীতে নাটিকার মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়া তুলে ধরেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102