বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র প্রত্যাহার করতে যাচ্ছেন আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান রিপাবলিকান প্রেসিডেন্ট।

২০২১ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। এ বার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকান নেতা। সে কথা অস্বীকারও করেননি তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমরা তাঁর এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তাঁর কাছে যে গোপন খবরগুলো যেত, তা আর যাবে না।’

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেওয়া হয়। প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন।’

২০২১ সালে আমেরিকায় ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। বলেছিলেন, ‘ট্রাম্পের আচরণ প্রমাণ করে, তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। তাই ওই ছাড়পত্র তুলে নেওয়া হচ্ছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102