বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

কাগজে-কলমেই নিষিদ্ধ পলিথিন।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

কাগজে-কলমেই নিষিদ্ধ পলিথিন।

চলতি বছরের ১ অক্টোবর থেকে সুপারশপ ও ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে নিষিদ্ধ করা হয় পলিথিন ব্যাগ ব্যবহার। পলিথিন বিরোধী অভিযানও চালানো হয় বাজার-কারখানায়। নিষিদ্ধের প্রায় একমাস পরও পলিথিনের ব্যবহার কমছেই না। যেখানে-সেখানে দেদারসে মিলছে পলিথিন।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। আর মন্ত্রণালয়ের দাবি, সুফল পেতে দেরি হলেও পলিথিন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

ক্রেতারা বলেন, এখনও বাজারে সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে। কারণ এই ব্যাগ পাওয়া যাচ্ছে বিনা মূল্যে। এছাড়া, বিকল্প কোনো ব্যাগও নেই। বাধ্য হয়েই পলিথিন ব্যাগ ব্যবহার করতে হচ্ছে। বিকল্প তৈরি না করে পলিথিন নিষিদ্ধ করা যাবে না। মানুষের পলিথিন ব্যবহার একদিনে হয়নি।

তবে ভিন্ন চিত্র দেখা গেল হাতে গোনা কয়েকটি সুপারশপে। ব্যবহার করা হচ্ছে কাগজ, কাপড় ও পাটের তৈরি ব্যাগ। আকার অনুযায়ী এসব ব্যাগের জন্য ক্রেতাদের বাড়তি দিতে হচ্ছে ৮ থেকে ২০ টাকা।

এদিকে, পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে ৫ সদস্যের কমিটি করেছে পরিবেশ মন্ত্রণালয়। কমিটির প্রধান বলছেন, পলিথিন নিয়ে জনগণকেও সচেতন হতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, আমাদের মূল উদ্দেশ, যেকোনো ভাবেই হোক পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

মানুষকে সচেতন করতে গণমাধ্যমের সহযোগিতাও চান এই অতিরিক্ত সচিব।

২০০২ সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু এত দিনেও পলিথিনের বিকল্প বাজারে আসেনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102