রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২ ঈদে স্বর্ণালঙ্কার থানায় রাখার পরামর্শ ডিএমপির

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা।

নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ূন কবির পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, হুমায়ূন তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিল। এ সময় শাহ আলম ও টিটু নামে দুইজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা হুমায়ূনকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102