বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্ঠ নিরাময়ে দরকার সচেতনতা ও সমন্বিত উদ্যোগ সাইনবোর্ড নেই, অনুমোদনও নেই : চাঁদপুরে এমএলএম প্রতিষ্ঠানকে জরিমানা বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনালে ট্রফি জিতল যে দল আশুলিয়ায় দম্পতি-নবজাতক হত্যায় জড়িত সাবেক প্রেমিক আট বছর পর ফিরেও ব্যর্থ, প্রতিক্রিয়ায় যা বললেন প্রীতি জিনতা বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে ২৭৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন ঠাসা সূচিতে টিম ম্যানেজমেন্টের ভাবনায় পেসারদের ওয়ার্কলোড ভয়ংকর সেই ‘ভাতার মারিতেই’ গড়ে উঠছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় সুন্দরগঞ্জে তিস্তার ভাঙনে নিঃস্ব মানুষ, গৃহহীন শত শত পরিবার হাসিনাকে ফেরানোর পথ তৈরি করা হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনালে ট্রফি জিতল যে দল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

গেম ডেভলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) ফাইনাল ম্যাচ আজ মাঠে গড়িয়েছিল। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের এই ম্যাচটিতে বারবার বৃষ্টি হানা দেয়। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার কারণে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলকে।  

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি তাদের। আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী অলিন বড় রান করতে ব্যর্থ হন।

মিডল অর্ডারে মোহাম্মদ আব্দুল্লাহ এদিনও দারুণ শুরু পেয়েছিলেন। ৫৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। এরপর ক্রিজে জুটি বাঁধেন আহরার আমিন পিয়ান এবং দেবাশীষ সরকার দেবা। ৬১ বলে ৪৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান পিয়ান। অন্যদিকে দেবাশীষ ৪১ বলে ৪৩ রান করে বিদায় নেন।

শেষ দিকে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। ২৬ বলে ৩১ রান করেছেন তিনি। ৪৯.৪ ওভারের খেলা শেষে ২৪৫ রানে অলআউট হয়েছে অনূর্ধ্ব-২৩ দল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬ উইকেট শিকার করেছেন তাফিউল আলম তামিম। ৩ উইকেট নেন শেখ আতিকুর রহমান। ১ উইকেট তোলেন আল রাফি।

জবাব দিতে নামা অনূর্ধ্ব-১৯ দল ১৭.২ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান তোলে। এরপর আবার বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৯ বলে ২০ রান করেছেন আব্দুল্লাহ আল মুহি। ১৫ বলে ২৯ রানের ক্যামিও খেলেছেন ফারহান সাদিক। ২৭ বলে ২৪ রান করেন আহসান আল মুমিন।অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন মহিউদ্দিন তারেক, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, স্বাধীন ইসলাম এবং আহরার আমিন পিয়ান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102