বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্ঠ নিরাময়ে দরকার সচেতনতা ও সমন্বিত উদ্যোগ সাইনবোর্ড নেই, অনুমোদনও নেই : চাঁদপুরে এমএলএম প্রতিষ্ঠানকে জরিমানা বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনালে ট্রফি জিতল যে দল আশুলিয়ায় দম্পতি-নবজাতক হত্যায় জড়িত সাবেক প্রেমিক আট বছর পর ফিরেও ব্যর্থ, প্রতিক্রিয়ায় যা বললেন প্রীতি জিনতা বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে ২৭৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন ঠাসা সূচিতে টিম ম্যানেজমেন্টের ভাবনায় পেসারদের ওয়ার্কলোড ভয়ংকর সেই ‘ভাতার মারিতেই’ গড়ে উঠছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় সুন্দরগঞ্জে তিস্তার ভাঙনে নিঃস্ব মানুষ, গৃহহীন শত শত পরিবার হাসিনাকে ফেরানোর পথ তৈরি করা হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের সামনে শুরু হচ্ছে নতুন একটি অধ্যায়। সেই অধ্যায়ের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর ওপর। লিওনেল স্কালোনি তাকেই জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন।

২৮ বছর বয়সী রোমেরোর হাতে আর্মব্যান্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত অবশ্য হঠাৎ করে নেওয়া হয়নি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে গ্যাস্টন এদুল জানিয়েছেন, বিশ্বকাপের অনেক আগেই রোমেরোকে পরবর্তী অধিনায়ক হিসেবে বিবেচনা করেছিল স্কালোনির কোচিং স্টাফ।

মেসির পাশাপাশি নিকোলাস ওটামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার পর দলের নেতৃত্বে পরিবর্তন আসাটাই ছিল স্বাভাবিক। সেই পরিবর্তনে রোমেরোকেই বেছে নিয়েছে আর্জেন্টিনা।

অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলা এই সেন্টারব্যাক গত কয়েক বছরে আর্জেন্টিনার সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ের পথে দলের রক্ষণভাগে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

শুধু রক্ষণ সামলানো নয়, মাঠে তার আগ্রাসী মানসিকতা ও নেতৃত্বের গুণও স্কালোনির আস্থার অন্যতম কারণ। মেসির যুগ শেষে আর্জেন্টিনার নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন তার কাঁধে।

রোমেরোর নেতৃত্বে অবশ্য অভিজ্ঞতার ঘাটতি থাকবে না। সহ-অধিনায়ক হিসেবে তার পাশে থাকবেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। মাঠের ভেতর-বাইরে প্রভাবশালী এই দুই খেলোয়াড়কে ঘিরেই নতুন নেতৃত্বের কাঠামো তৈরি করছে আর্জেন্টিনা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102