বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল মাটিরাঙায় বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভায় তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ দুইজন আটক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু তানোর বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ, উদ্যোগ নেই সংস্কারের সিডনির ক্যামডেনের নেতৃত্বে বাংলাদেশি এলিজা সীতাকুণ্ডে আগুনে সর্বস্বান্ত ৪০ ব্যবসায়ী মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত লালমনিরহাটে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ আটক ৬ অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান, চুক্তি স্বাক্ষর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষি শ্রমিক ও ৫ হাজার মৎস্য শ্রমিক নেবে ওমান। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর শ্রমিক নেওয়ার বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

বুধবার (৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃ‌ত্বে এক‌টি প্রতি‌নি‌ধি দল সাক্ষাৎ করে।

বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করাসহ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ওমা‌নের কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে আমা‌দের সরকা‌রের কথা হয়েছে। তাদের একটা প্রতি‌নি‌ধি দল এ‌সে‌ছিল। ওমান আমা‌দের কাছ থে‌কে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মি‌লি‌য়ে ১০ হাজার নেওয়ার কথা ব‌লে‌ছে। এ নি‌য়ে একটা চু‌ক্তি সই হয়েছে।

ওমানের ভিসা খোলার বিষয়ে সরকার কূট‌নৈ‌তিকভাবে চেষ্টা করছে জা‌নিয়ে শামা ওবায়েদ বলেন, ওমানের ভিসা বি‌ভিন্ন কার‌ণে বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এটা হয়েছে। আমরা চেষ্টা কর‌ছি কূটনৈ‌তিক প্রচেষ্টার মাধ্যমে ওমানে যেন বাংলাদে‌শিরা রেগুলার যেতে পারে।

তি‌নি ব‌লেন, আমরা দক্ষ অভিবাসনের ওপর জোর দিচ্ছি, এটা আমরা ওমান সরকারকে তুলে ধরেছি। আমরা চাচ্ছি যে আরও বেশি করে দক্ষ মানুষ যেন এখান থেকে যেতে পারে এবং বাংলাদেশের মানুষ ওখানে গিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে। সে জায়গাটিতে তারাও আগ্রহী এবং সে ব্যাপারে আমরা দুই দেশ কাজ কর‌ছি।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ওমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মূল্যবান অবদানের প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102