শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব বিলুপ্ত হয়ে আসছে এসআরবি দুলুকে গুলির চেষ্টা, আটক যুবকের পরিচয় মিলেছে হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে : বিমান ও পর্যটনমন্ত্রী দারিদ্র্যের নির্মম কষাঘাত: মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন অসহায় মা ‘গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়’—বাগেরহাটে ডা. শফিকুর রহমান বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত নানা কর্মসূচিতে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২২

দুলুকে গুলির চেষ্টা, আটক যুবকের পরিচয় মিলেছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নাটোরে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টার অভিযোগে আটক যুবকের পরিচয় জানিয়েছে পুলিশ।

তার নাম আল-আমিন তানিম (২৫)। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোর শহরের দিঘাপতিয়া এলাকার উত্তরা গণভবনের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উত্তরা গণভবনের পাশে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার। পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় তানিম নামের ওই যুবক তাকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা করেন। উপস্থিত পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই তাকে আটক করে।

 

নাটোর সদর থানার ওসি মনছুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102