সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি দাপ্তরিক কাজে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ পুলিশ আসার খবরে লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার বন্যা নিয়ে দুঃসংবাদ গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা মূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিজেপিসি’র বাগেরহাট জেলা কমিটির অনুমোদন ‎শুনু সভাপতি ও সোহেল রানা সম্পাদক বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে নারীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎতের দায়ে রুপসার বিশ্ব বাটপার অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন

পুলিশ আসার খবরে লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

পুলিশ আসার খবর শুনে বাড়ির পাটাতনের কোণায় গিয়ে লুকালেন যুবলীগ নেতা। কিন্তু শেষ রক্ষা হলো না তার, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। রোববার রাত ১টার দিকে বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমানকে গ্রেপ্তার টুঙ্গিপাড়া থানার পুলিশ।

সোমবার দুপুরে তাকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

গ্রেপ্তার হাবিবুর রহমান তালুকদার ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।

ওসি আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবের সম্পৃক্ততা ছিলো। তাই রোববার তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়িতে যায়। সেই খবর শুনেই তার কাঠের ঘরের পাটাতনের কোণায় গিয়ে লুকান তিনি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও বলেন, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চেকের মামলা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102