সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা মূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিজেপিসি’র বাগেরহাট জেলা কমিটির অনুমোদন ‎শুনু সভাপতি ও সোহেল রানা সম্পাদক বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে নারীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎতের দায়ে রুপসার বিশ্ব বাটপার অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত ১, আহত ১ ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ অভিযান প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

বিজেপিসি’র বাগেরহাট জেলা কমিটির অনুমোদন ‎শুনু সভাপতি ও সোহেল রানা সম্পাদক

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

‎ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে “ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯” এর সহযোগিতায় প্রতিষ্ঠিত (BJPC) বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা শাখার কমিটি অনুমোদন হয়েছে।

শনিবার (‎১ আগষ্ট) বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কেন্দ্রীয় কমিটির দিনব্যাপী আয়োজনে সাধারণ সভা, সংবাদ কর্মীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ ও পিকনিক অনুষ্ঠানে সাধারণ সভায় উপস্থিত স্থায়ী সদস্যগনের সর্বসম্মতিক্রমে  সভাপতি পদে মানবজমিন পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক পদে গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সোহেল রানা বাবু। অর্থ সম্পাদক পদে বাগেরহাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু।

‎নির্বাহী সদস্য পদে বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য এনটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও চ্যানেল ২৪ এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের দফতর সম্পাদক ও আর টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম সামছুর রহমান, দৈনিক গ্রামের কাগজ এর বাগেরহাট জেলা প্রতিনিধি অরিন্দম দেবনাথ, বাংলা টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান, দৈনিক বর্তমান কথার বাগেরহাট জেলা প্রতিনিধি কাজী মাহমুদুল কবীর, দৈনিক বাংলার বাগেরহাট জেলা প্রতিনিধি মেহেদী হাসান বাচ্চু, এশিয়া পোস্ট এর বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ সোহেল, দেশ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ আহমেদ তারিক, দৈনিক অভয়নগর পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান সাগর, ইনকিলাব এর মোল্লাহাট প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম এবং দৈনিক নয়া শতাব্দীর বাগেরহাট জেলা প্রতিনিধি তরিকুল মোল্লা নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক দে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির সাধারণ সভায় এই কমিটির অনুমোদন দেন।
‎নির্বাচিত প্রতিনিধিগন নির্যাতিত সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ও সকল দাবী আদায়ে সকলকে নিয়ে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102