শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

ম্যাচ শেষে রেফারিকে নিয়ে বিস্ফোরণ মন্তব্য মিশর কোচের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তার দাবি, পুরো ম্যাচে তার দল ন্যায্য বিচার পায়নি এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিশরের বিপক্ষে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে মিশর শুরুতে ২-০ গোলের লিড নেয়। তবে শেষদিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। ৭৯ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর ৮৩ মিনিটে লিওনেল মেসি সমতা ফেরান।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোসাম হাসান রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তার অভিযোগ, ভিএআর পর্যালোচনার মাধ্যমে মিশরের একটি গোল বাতিল করা হয়, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। এছাড়া অতিরিক্ত সময়ের শেষদিকে আর্জেন্টিনার পেনাল্টি বক্সে মিশরের একজন খেলোয়াড়কে করা একটি কঠিন ট্যাকলও রেফারি বা ভিএআর পর্যালোচনা করেননি।

হাসান বলেন, আমি এই ফলাফলে সন্তুষ্ট নই। ম্যাচে যেভাবে ঘটনাগুলো ঘটেছে, তাতেও আমি সন্তুষ্ট নই। আমি সুন্দর শব্দ ব্যবহার করে বা এটিকে দুর্ভাগ্য বলে এড়িয়ে যেতে চাই না। আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে।

মিশরীয় কোচের এই মন্তব্যের পর ম্যাচটির রেফারিং নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102