শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি বাগেরহাটের বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে ঝিনাইদহের কোটচাঁদপুর মাদকের ব্যাপারে বলেন আমি ফাটাকেষ্ট : ওসি  ১৩৩ দেশকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে বাংলাদেশের জাকরিয়ার অনন্য সাফল্য সিএন্ডবি-পোলেরহাট বাজারে কৃষিপণ্যে সিন্ডিকেটের অভিযোগ বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতকরা পাশের হারে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফকির তারিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের যৌথ প্রচেষ্টার ফসল। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রেখে বিএসসি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102