সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ র‌্যাব বিলুপ্ত হয়ে আসছে এসআরবি দুলুকে গুলির চেষ্টা, আটক যুবকের পরিচয় মিলেছে হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে : বিমান ও পর্যটনমন্ত্রী দারিদ্র্যের নির্মম কষাঘাত: মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন অসহায় মা ‘গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়’—বাগেরহাটে ডা. শফিকুর রহমান বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এমপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে এমিলি পালাউয়ানও উপস্থিত ছিলেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের টেকসই উন্নয়ন, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ-ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দুর্নীতি দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান।

সাক্ষাতে উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বেগবান হবে।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102