শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার মহেশখালীতে শিক্ষাসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ সায়েদাবাদে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

প্রধানমন্ত্রীর চীন সফর দেশের বহুমুখী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন : রিজভী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দেশের বহুমুখী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে দেশ। এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির ধারায় অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফর তারই প্রতিফলন।’

তারেক রহমানের এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদী বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, ‘চীন এমন একটি দেশ, যা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। বাংলাদেশ ও চীনের মধ্যে বর্তমানে প্রায় ১৮ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে।’

২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ সৌরশক্তি থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘সে লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102