রাজধানীর বনানীর করাইল বস্তি এলাকা থেকে মোসা. ফুলি খাতুন (আনুমানিক ৪৫+) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর বেশ কিছুদিন অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তার পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ ফুলি খাতুনের স্থায়ী/বর্তমান ঠিকানা রাজধানীর বনানীর করাইল বস্তি এলাকা। তার আনুমানিক বয়স ৪৫ বছরের বেশি। নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
কোনো সহৃদয় ব্যক্তি যদি ছবিতে প্রদর্শিত এই নারীর সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর:
বিশেষ অনুরোধ: নিখোঁজ এই নারীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি এবং তার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।