বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

১ সপ্তাহ আগে মারা গেছেন মা, জানতেন না পাশের রুমের মেয়ে ও বুয়েট শিক্ষকসহ সন্তানরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ঢাকার মিরপুরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর প্রায় এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে মরদেহটি ওই কক্ষে পড়ে ছিল।

রোববার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মিরপুর-৬ এলাকার সি ব্লকের ১২ নম্বর সড়কের একটি বাসায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। ফ্ল্যাটের পৃথক দুটি কক্ষে মা ও মেয়ে বসবাস করতেন। রোববার মেয়েটি মাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে একজন নার্সকে বাসায় নিয়ে আসেন। তিনি ধারণা করেছিলেন, তার মা হয়তো অসুস্থ হয়ে পড়েছেন।

কিন্তু কক্ষে প্রবেশ করে নার্স দেখতে পান, বৃদ্ধা অনেক আগেই মারা গেছেন এবং মরদেহে পচন ধরেছে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাইরে এসে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এলাকাবাসীর ধারণা, নুরজাহান বেগমের মৃত্যু অন্তত সাত থেকে আট দিন আগে হয়েছে। তবে তার মেয়ে এতদিন বিষয়টি বুঝতে পারেননি বলে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, ঘটনাটি বেশ অস্বাভাবিক। একই বাসায় অবস্থান করেও মেয়েটি মায়ের মৃত্যুর বিষয়টি জানতে পারেননি। এমনকি মরদেহে পচন ধরলেও কোনো গন্ধ টের না পাওয়ার বিষয়টিও তদন্তকারীদের ভাবাচ্ছে।

পুলিশ জানিয়েছে, মৃত নারীর দুই ছেলে রয়েছেন। তাদের একজন মোংলা স্থলবন্দরে সচিব পদে কর্মরত এবং অন্যজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তারা কেউ মায়ের সঙ্গে বসবাস করতেন না। মৃত্যুর খবর পেয়ে শিক্ষক ছেলে ঘটনাস্থলে এলেও অপর ছেলে সেখানে উপস্থিত হননি।

ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সময় নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102