বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

রাজধানীর বংশালে দোকানে আগুন, দগ্ধ ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

রাজধানীর বংশাল থানার টেকেরহাট লেনে একটি পাওয়ার টুলসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বিক্রয়কর্মী দগ্ধ হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন : মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)। তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দোকানের ম্যানেজার রাফিন জানান, দোকানের ভেতরে বিদ্যুতের সুইচ চালু করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে তিন বিক্রয়কর্মী দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বংশাল এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিন যুবককে হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, রকির শরীরের ২৩ শতাংশ, ইফাতের ২৫ শতাংশ এবং মিরাজের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে রকি ও ইফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মিরাজকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102