শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সুবিধাবঞ্চিতদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে ঢাকায় ফুলের হাসি স্কুলের উদ্বোধন

মাসুদ মাহাতাব, মুগধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

রাজধানীর মুগদায় জে.এস গ্রামার হাইস্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়,সুবিধাবঞ্চিত ও বয়স্ক মানুষদের জন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রম “ফুলের হাসি স্কুল”-এর দ্বিতীয় শাখা।

একই সঙ্গে মানবিক সংগঠন “সুফিয়া খাতুন ফাউন্ডেশন”-এর কার্যক্রমেরও শুভ সূচনা করা হয়। “যার নাই শিক্ষা, তার নাই রক্ষা সৎ পথে চলবো, সুন্দর জীবন গড়বো” স্লোগানকে সামনে রেখে তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ফুলের হাসি স্কুলের উপদেষ্টা রবি চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সাবেক পলিটিকাল উইং কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (মনির) মাতুব্বর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মহসিন আলম, মহিউদ্দিন আমিন, সংগীতশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর আকাশ ইসলাম, রাব্বি গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ শওকতুজ্জামান খান, বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ সংখ্যক রক্তাদাতা রক্তদাতা ও সমাজকর্মী জাভেদ নাছিম, জে.এস গ্রামার হাইস্কুলের চেয়ারম্যান মোঃ শামসুজ্জাহান, অ্যাডভোকেট তানভীর হোসেন খান, সিড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম, হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব কামরুল হাসান মেহেদি সহ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে রবি চৌধুরী বলেন, “শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষদের জন্য ‘ফুলের হাসি স্কুল’ যে মানবিক ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। শুধু শিক্ষা নয়, মানুষকে স্বপ্ন দেখানো এবং আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে শেখানোই এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সাফল্য।” সভাপতির বক্তব্যে মারুফ সিকদার বলেন, “মানবতার কল্যাণে ফুলের হাসি স্কুলের পাশে সবসময় থাকবে সুফিয়া খাতুন ফাউন্ডেশন।

শিক্ষা ও মানবিক উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করে যেতে চাই।” ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, “ফুলের হাসি স্কুল দেশের একমাত্র ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রম, যেখানে শিক্ষার বিনিময়ে খাদ্য প্রদান করা হয়। আমরা বিশ্বাস করি, শিক্ষা মানুষের আত্মমর্যাদা ও বেঁচে থাকার শক্তি জোগায়। চট্টগ্রামের পাশাপাশি ঢাকাতেও এই মানবিক কার্যক্রম বিস্তৃত করতে চাই।”

অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সিড ফাউন্ডেশন, হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ, পথের ইশকুল, শুভ চন্দ্র লাল সবুজের পতাকা স্কুল এবং Nobody To Somebody-কে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জে.এস গ্রামার হাইস্কুল, সমাজসেবা ও রক্তদানে বিশেষ ভূমিকার জন্য জাভেদ নাছিম এবং লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য মিজানুর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102