মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ডাকাতি ও লুটপাট মামলায় জামায়াতের এমপির ভাগিনা গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

রাজধানীর কদমতলী এলাকায় ১৯ লাখ টাকা লুটের ঘটনায় ঢাকা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগিনা আসাদুজ্জামান সাব্বিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় গ্রেপ্তার সাব্বিরকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, গত ৬ মে বিকেল ৫টা ১০ মিনিটে কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইনসংলগ্ন কাঁচা সড়কে ব্যবসায়ী মো. হাসানের প্রাইভেটকারের গতিরোধ করা হয়। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং গাড়িতে থাকা নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগও রয়েছে। এতে মো. হাসান, রনি, মোতালেব ও নয়নসহ কয়েকজন আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য জয়নুল আবেদীন। তিনি দাবি করেন, গ্রেপ্তার হওয়া সাব্বির তার আপন ভাগিনা এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জয়নুল আবেদীন আরও বলেন, বিষয়টি নিয়ে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন এবং বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে কদমতলী থানার তদন্ত কর্মকর্তা সজিব কুমার বারৈ জানান, ডাকাতির ঘটনায় সাব্বির নামে এক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102