বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, প্রাণ গেল দোকান কর্মচারীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রাজধানীর এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে এক দোকান কর্মচারী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেল সোয়া ৫টার দিকে বাটা সিগন্যাল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. রনি (৩০)। তিনি জুতার দোকানে কাজ করতেন এবং কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

দুর্ঘটনার পর রনিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রনির সহকর্মী রাজু বলেন, ‘আমরা দুজনই বাটা সিগন্যাল মোড়ে একটি জুতার শোরুমে সেলসম্যান হিসেবে কাজ করি। বিকেলে শোরুমের পাশের গাছ থেকে আম পাড়তে গিয়ে রনি বিদ্যুৎস্পৃর্শ হয়। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102