বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

খুলনার লবণচরার চানমারি শিপইয়ার্ডে ঢাকার দলের দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য রাজু জামান ওরফে গলা কাটা রাজু (৩৮) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) ভোর ৬টার দিকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাকে ভর্তি দেওয়া হয়।

লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল সায়াদ জানান, আমরা জানতে পারি গতরাতে শিপইয়ার্ডে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য রাজু জামান ওরফে গলা কাটা রাজুকে পেটের বাম পাশে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করি। এরপর চিকিৎসার জন্য ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

বর্তমানে তাকে সার্জারি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। রাজুর গ্রামের বাড়ি খুলনা জেলার লবণচরা থানার চানমারি গ্রামের ইউনুস শেখের ছেলে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102