মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী হাউজিং এলাকায় দীর্ঘদিন ধরে আলোচিত তালিকাভুক্ত সন্ত্রাসী এবং কিশোর গ্যাং ‘ভাইস্তা বিল্লাল গ্রুপের’ প্রধান বিল্লাল হোসেন, যিনি ‘ভাইস্তা বিল্লাল’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

সোমবার (৪ মে) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর সড়কে বিশেষ অভিযান চালিয়ে বিল্লালকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, বিল্লালের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদপুর ও আদাবর থানার অন্তত পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশের দাবি, বিল্লালের নেতৃত্বে ৮ থেকে ১০ সদস্যের একটি কিশোর গ্যাং এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং দখলবাণিজ্যের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার গ্রেপ্তারের মাধ্যমে এসব অপরাধচক্রের তৎপরতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102