রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

বাড্ডায় বাবার হাতে তিন বছরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত বাবার হাতে তিন বছরের এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুটির নাম মো. হাবিব (৩)। এ ঘটনায় অভিযুক্ত বাবা মো. শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে বাড্ডার বড় বেড়াইত এলাকার ঋষিপাড়া জুলহাস মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাসিয়া কান্দি গ্রামে।

বাড্ডা থানার এসআই মো. জামাল হোসেন জানান, খবর পেয়ে সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে শিশুটির মা শিল্পী খাতুনের দেখানো মতে বাসা থেকে হাবিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও অভাব-অনটনের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা গলা টিপে হত্যার ইঙ্গিত দেয়।

স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, অভিযুক্ত শাহিন মাদকাসক্ত ছিলেন। আগে তিনি রিকশা চালালেও বর্তমানে বেকার ছিলেন। মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। অপরদিকে, শিশুটির মা শিল্পী খাতুন বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন।

এসআই জামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে গলা টিপে হত্যার তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102