শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

এনসিপি নেত্রী রাফিয়া আর নেই, দলের শোকবার্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছে এনসিপি।

রাফিয়া ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল সংসদের নির্বাচনে প্রার্থী ছিলেন।

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন রাফিয়া। তিনি ২০২৪ সালের আন্দোলনেও সক্রিয় ছিলেন। পরে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।

পরিবার সূত্র জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) আছরের নামাজের পর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজা হবে। এ ছাড়াও বগুড়ায় এনসিপি কার্যালয়ের সামনেও তার জানাজা হবে।

এনসিপির শোকবার্তায় বলা হয়েছে, তার এই অকাল প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে। তার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের একজন শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়, ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় অবস্থান গ্রহণ করেন। ক্যাম্পাসে সংঘটিত ফ্যাসিবাদবিরোধী ও আগ্রাসনবিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় ও অগ্রগণ্য, যা তার সংগ্রামী চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত।

শোকবার্তায় আরও বলা হয়, এনসিপি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং মহান আল্লাহ্ তাআলার নিকট দোয়া করছে, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাফিয়া রাফির মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং সকলের কাছে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102