শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থার আরও উন্নতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের অবস্থা আরও উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

মিজানুর রহমান সোহেল বলেন, কেবিনে স্যারের (মির্জা আব্বাস) চিকিৎসা চলছে। আগের চেয়ে উনার অবস্থা উন্নতির দিকে। প্রতিদিন থ্যারাপিও দেওয়া হচ্ছে। ডাক্তারদের ফুল কেয়ারে আছেন তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম।

বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কয়েকদিন আগে নজরুল ইসলাম খানও মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

এর আগে গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময়ে শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে দেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধায়নে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর গত ১৫ মার্চ অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102