শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্তত ২২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, চৈত্রের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

শুক্রবার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বেড়েছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারা দেশে এপ্রিলজুড়ে আরও কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এর মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও দিন ও রাতের গড় তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে।

সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়ে সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ ছাড়া এপ্রিলজুড়ে কালবৈশাখির আশঙ্কাও রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড় হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102