শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (২৯ মার্চ ) রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। 

সোমবার (৩০ মার্চ ) স্থানীয় সময় সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।

সস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে। গতকাল ঢাকা ছাড়ার পূর্বে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীর কাছে দোয়া চান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102