শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অনৈতিক কর্মকাণ্ডের এক নীরব কেন্দ্র চন্দ্র মহল ইকো পার্ক, নেই প্রশাসনের নজরদারি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত জুমার দিনের যে সময়ে দোয়া কবুল হয় এপ্রিলে দুটি তীব্র তাপপ্রবাহসহ হতে পারে ঘূর্ণিঝড়ও বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, ৩ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ৭০ লাখ ইরানি দিল্লিতে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র স্থাপনে ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারক বাংলাদেশ-তুরস্ক চতুর্থ আর্মি স্টাফ টকস সম্পন্ন কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

দেশের সব বিভাগে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির শঙ্কা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

দেশের সব বিভাগে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে।

এ পরিস্থিতিতে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ অবস্থার ধারাবাহিকতা আগামী বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থাকতে পারে বলেও জানানো হয়েছে। তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে শনিবার (২৮ মার্চ) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলেও সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102