বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

মাঝরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে মধ্যরাতে ছয় দফা দাবি জানিয়েছে সংগঠনটি। ভারতের পশ্চিমবঙ্গে আটক আসামিদের দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার পর এ প্রতিক্রিয়া জানানো হয়।

রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত দাবিগুলো জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৪ দিনের প্রথম রিমান্ড শেষে আসামিদের আদালতে তোলা হলে তাদের আরও ১৪ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটির ৬ দফা দাবি:

১. পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে কাজ শুরু করে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

২. হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ডদের আড়াল না করে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

৩. আসামিরা কীভাবে সীমান্ত পাড়ি দিল এবং কারা সহায়তা করেছে—তা তদন্ত করে দ্রুত সংশ্লিষ্টদের নাম প্রকাশ ও গ্রেপ্তার করতে হবে।

৪. ভারতের ‘ইউএপিএ’ আইনের কারণে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত না হয়, সে জন্য বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করে কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে।

৫. ওসমান হাদি হত্যার বিচার ‘ওপেন ট্রায়াল সিস্টেমে’ জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে।

৬. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফেরানোর দৃশ্যমান অগ্রগতি না হলে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে সংগঠনটি রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102