বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

‘জ্যাবস’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জ্যাবস’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক প্রফেসর ড. আইরিন আখতার।

নবগঠিত কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইবিএর ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সিমান্তা।

কমিটিতে সাদিয়া শারমিন সহ-সভাপতি এবং সাগর হাসনাত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ জাবির শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন।

নতুন কমিটির নেতারা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং পেশাগত উন্নয়নে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102