রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

তিন মাসে সব শিক্ষক শূন্যপদ পূরণে নির্দেশ শিক্ষামন্ত্রীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে মাধ্যমিক ও প্রাথমিক স্তরসহ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যপদ পূরণ করতে হবে।

মন্ত্রী বলেন, তিন মাস পর আমি আর কোনো শিক্ষক শূন্যপদ দেখতে চাই না। প্রায় প্রতিদিনই সংবাদপত্রে শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হওয়ার খবর প্রকাশিত হচ্ছে। তাই দ্রুত শূন্যপদ পূরণের উদ্যোগ নিতে হবে।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় ‘শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন ইশতেহার-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে দেড় লাখের বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, শিক্ষা খাতে জনবল সংকট দূর করে পাঠদান স্বাভাবিক রাখতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102