রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ইবি শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত ১০টা ২৬ মিনিটে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’কে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মো. মাসুদ রানা।

তিনি বলেন, মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বিষয়টি আদালতকে জানানো হয়েছে। বর্তমানে তিনি পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ইবি থানায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের নামে এজাহার দায়ের করেন নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান।

উল্লেখ্য, গত বুধবার (৪ মার্চ) বিকেলে সমাজকল্যাণ বিভাগের নিজ কক্ষে আসমা সাদিয়া রুনা ছুরিকাঘাতে নিহত হন। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102