রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

গভীর রাতে সৌদি ছাড়লেন রোনালদো

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির মুখে সৌদি আরব ছেড়েছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে নিজের ব্যক্তিগত জেটে করে রিয়াদ থেকে স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশে উড়াল দেন আল নাসরের এই ফরোয়ার্ড।

সম্প্রতি রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় এবং বাহরাইনে ভবন ধ্বংসের খবরের পর রোনালদো নিরাপত্তা ভয়ে দ্রুত দেশত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, রোনালদোর বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস ৬৫০০ বিমানটি রিয়াদ থেকে গভীর রাতে শুরু করে। মিশর ও ভূমধ্যসাগরের ওপর দিয়ে প্রায় সাত ঘণ্টা ওড়ার পর বিমানটি মাদ্রিদে অবতরণ করে।

জানা যায়, রোনালদো গত বছর প্রায় ৬১ মিলিয়ন পাউন্ড মূল্যের এই নতুন জেটটি সংগ্রহ করেছিলেন। ১৫ জন যাত্রী বহনে সক্ষম এই বিমানে ডাবল বেড, শাওয়ার এবং বিলাসবহুল সোফাসহ রাজকীয় সব সুবিধা রয়েছে। বিমানের গায়ে তার নিজস্ব ব্র্যান্ড ‘CR7;-এর লোগোও খোদাই করা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102