বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

চতুর্থ বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন শোয়েব মালিক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের চতুর্থ বিয়ের গুঞ্জনে কয়েক দিন ধরেই উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যম। বিষয়টি নিয়ে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে মুখ খুলেছেন এই তারকা ক্রিকেটার।

আজ রোববার (১ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এসব খবরকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন।

বিবৃতিতে শোয়েব মালিক জানান, ২০২৩ সালের শুরুতেই আমার প্রথম বিবাহবিচ্ছেদ (সানিয়া মির্জার সঙ্গে) সম্পন্ন হয়। আমরা পারস্পরিক সম্মতিতে সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত নিই। এরপর ২০২৪ সালের ১৯ জানুয়ারি আমি সানা জাভেদকে বিয়ে করি।

ভিত্তিহীন সংবাদের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মালিক আরও বলেন, আমার ছেলে এখন বড় হয়েছে। সামান্য ভিউ আর আয়ের নেশায় যেসব মিথ্যা গল্প ছড়ানো হচ্ছে, সেগুলো পড়ার ক্ষমতা তার আছে। এসব হাস্যকর অভিযোগ আমার প্রিয়জনদের মানসিক কষ্টের কারণ হচ্ছে।

বিবৃতির শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও সংবাদমাধ্যমগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান শোয়েব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কয়েকটি লাইক আর ভিউয়ের চেয়ে জীবনে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ। আশা করি, আমার ব্যক্তিগত জীবন নিয়ে অযথা মন্তব্য বন্ধ হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, শোয়েব মালিক তার বিবৃতিতে সানিয়া মির্জাকে ‘প্রথম স্ত্রী’ হিসেবে দাবি করলেও নথিপত্র অনুযায়ী ২০০২ সালে আয়েশা সিদ্দিকীর সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল, যা ২০১০ সালে বিচ্ছেদে রূপ নেয়। এরপরই তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102