রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

রাজধানীতে সিএনজি পাম্পগুলো প্রায় বন্ধ, চালকদের ভোগান্তি চরমে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আজ ঢাকা মহানগরীতে সিএনজি ও এলপিজি পাম্পগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ পাম্প পুরোপুরি বন্ধ রয়েছে। দু-একটি পাম্প গ্যাস সরবরাহ করলেও অপর্যাপ্ততার কারণে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কেউ গ্যাস পাচ্ছেন না। এতে পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ভোর থেকে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রো, প্রাইভেটকার চালকরা পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু মিলছে না গ্যাস।

বনানী এলাকার এক মাইক্রোচালক মো. সেলিম রেজা বলেন, ‘ভোর ৬টা থেকে বিভিন্ন পাম্পে ঘুরেছি। এখন সকাল ৯টা বাজে, তবুও গ্যাস পাইনি। তিন-চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ব্যর্থ হয়ে মহাখালীর দিকে যাচ্ছি যদি কোনো পাম্প পাই। না পেলে গাড়ি বন্ধ করে বসে থাকতে হবে।’

মগবাজার এলাকায় এক সিএনজি অটোরিকশাচালক বলেন, এভাবে ঘণ্টার পর ঘণ্টা যদি পাম্পে ঘুরতেই কেটে যায়, তাহলে আয় করব কখন? সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে।

একই চিত্র দেখা গেছে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকাতেও। এলপিজিচালিত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকরাও পড়েছেন বিপাকে।

প্রাইভেটকার চালক মো. রোকন বলেন, ‘গ্যাস পাচ্ছি না সকাল থেকেই। পাম্পগুলোতে সিরিয়াল দিয়েও গ্যাস পাইনি। এখন কি করব, জানি না।’

ডিলারদের দাবি, জাতীয় গ্রিড থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তারা পর্যাপ্ত চাপ পাচ্ছেন না। পাশাপাশি কিছু পাম্পে টেকনিক্যাল সমস্যাও রয়েছে, যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সংকটের প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ নয়; এটি যাত্রীর জীবনযাত্রায়ও প্রভাব ফেলছে। পর্যাপ্ত গণপরিবহন না থাকায় অনেকেই অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সময়মতো পৌঁছাতে পারছেন না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102