সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় যেই আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে কাজ করবে।

পুশইন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ আশাবাদী। এ সময় ভারতের সঙ্গে শিগগিরই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, একটি দেশের ফরেন পলিসি একটি দেশের স্বার্থসংশ্লিষ্ট হয়। আমাদের দেশের ফরেন পলিসি আমরা আগেই বহুবার বলেছি, আজকেও বলছি, যে প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি ‘বাংলাদেশ ফার্স্ট’ ফরেন পলিসিতে চলব আমরা। সেটা অন্যান্য দেশে যেই সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি একই থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102