বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

‘আমি শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ভারত-শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের লড়াইয়ের উত্তাপ ছাড়িয়ে মাঠের বাইরের ঘটনায়ও ক্রিকেট বিশ্বে তৈরি হয়েছে তুমুল আলোচনা। শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে হারলেও, মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দল পেয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপ্রেরণামূলক বার্তা।

ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় খেলা না হলেও, ট্রাম্পের এই বার্তা দেশটির ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের উৎসাহ জানিয়ে ট্রাম্প লেখেন, আমি শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে! টিম ইউএসএ-র জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের দল খুব শক্তিশালী। আমেরিকা তোমাদের জন্য প্রার্থনা করছে!

বিশ্বকাপের মঞ্চে ট্রাম্পের এমন আকস্মিক ও সরাসরি সমর্থনের পর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তাকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন।

মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও ম্যাচে ভারত ২৯ রানে জয় পায়, তবে স্কোরবোর্ড দেখে ম্যাচের আসল লড়াইয়ের তীব্রতা বোঝা কঠিন।

টস জিতে প্রথমে বোলিং নিয়ে মার্কিন পেসাররা ভারতীয় ব্যাটিং লাইনআপকে একবিন্দুও স্বস্তি দেননি। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া পেসার শ্যাডলি ফন শ্যালকউইকের নিয়ন্ত্রিত বোলিং ও চতুর পেস পরিবর্তনে একসময় মাত্র ৭৭ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত।

তবে দলের হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তার লড়াকু অপরাজিত ৮৪ রানের সুবাদে ভারত ৯ উইকেটে ১৬১ রানের সম্মানজনক পুঁজি পায়।

১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। মাত্র ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে যুক্তরাষ্ট্রের ইনিংস থামে ১৩২ রানে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102