বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

জরুরি বৈঠক ডেকেছে আইসিসি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে সৃষ্ট গভীর অনিশ্চয়তা নিরসনে জরুরি বৈঠক ডেকেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান সরকারের নির্দেশে ভারতের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর পর এই সংকটের সৃষ্টি হয়।

জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই জরুরি বৈঠকে পাকিস্তান ছাড়াও বাংলাদেশসহ আইসিসির অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

এই বৈঠকে যোগ দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আইসিসির বৈঠকের পাশাপাশি বিসিবি সভাপতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে জানা গেছে।

এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে আইসিসি। ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, পাকিস্তানকে তাদের সিদ্ধান্তে পুনর্বিবেচনার জন্য রাজি করাতে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে পিসিবির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে, পাকিস্তান সরকার তাদের অবস্থানে অনড় রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান।

ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি, ভারতের বিপক্ষে আমরা খেলব না। খেলাধুলায় রাজনীতির কোনো জায়গা নেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102