টেকনাফ সীমান্ত থেকে ছোড়া গুলিতে মাথায় গলিবিদ্ধ হয়ে গুরুতর আহত টেকনাফের হোয়াইক্যংয়ের শিশু হুজাইফা সুলতানা আফনান (৯) মারা গেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান।
১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা। তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এরপর আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে আসা হয়ে। তারপর থেকেই হাসপাতালের এইচডিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। চিকিৎসকদের শত চেষ্টা ব্যর্থ করে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হুজাইফা।